পাহাড়ি হলুদের গল্প
কীভাবে খাগড়াছড়ির পাহাড় থেকে আপনার রান্নাঘরে আসে খাঁটি হলুদ
খাগড়াছড়ির পাহাড়ি ঢালে সকালের কুয়াশা কাটতেই কৃষকরা হলুদ তুলতে নামেন। রাসায়নিক সার ছাড়া, শুধু গোবর-কম্পোস্টে বেড়ে ওঠা এই হলুদে রং হয় গাঢ় কমলা।
তোলার পর হলুদ সেদ্ধ করে রোদে শুকানো হয় ১০–১২ দিন। তারপর ঢেঁকিতে ভাঙা — এই ধীর প্রক্রিয়াই ঘ্রাণ ধরে রাখে। পাহাড়ি কৃষক সমবায়ের মাধ্যমে চাষিরা এখন ন্যায্য দাম পান, আর আপনি পান ভেজালমুক্ত হলুদ।